1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

মহালছড়ি ক্যারেংগানালা কমিউনিটি ক্লিনিকের ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা সেবা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

 

উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্যারেংগানালা গ্রামের কমিউনিটি ক্লিনিক ভবন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র অনেক দুরে হওয়াই ক্যারেংগানাল গ্রাম সহ ৮/৯ টি গ্রামের গ্রামবাসীর এক মাত্র ভরসা এই ক্লিনিকটি। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্যারেংগানাল কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে খসে পড়তেছে পলেস্তারা। জানালার উপড়ের অংশ ভেঙে পরতেছে। একতলা ছাদ বিশিষ্ট এ ভবনেই ঝুঁকিপূর্ণ ভাবে চলছে চিকিৎসা সেবা। আর কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়েই রোগীদের সেই কাঙ্খিত সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। এমন চিত্র দেখা গেছে। স্বাস্থ্য কেন্দ্রটি জরুরী ভিত্তিতে নতুন করে নির্মাণ করা দরকার বলে দাবি করেছেন স্থানীয়রা।

জানা যায়, ১৯৯৮ সালে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে ভবনটির ভগ্নদশা। ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল ধরেছে। ছাদের নির্মাণ সামগ্রী ধসে পরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
উক্ত ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেল্ডকেয়ার প্রোভাইডার ড্যাফোডিল খীসা বলেন, ক্যারেংগানালা গ্রাম সহ পাশ্ববর্তী ৮/৯ টি গ্রাম থেকে প্রতিদিন শত শত নারী-পুরুষ চিকিৎসা সেবা নিতে কেন্দ্রটিতে আসেন। কেন্দ্রটি এমনিতেই ঝুকিপূর্ণ, তার উপর নির্দিষ্ট পরিমানে রুম না থাকাতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে প্রসূতি মায়েদের চিকিৎসা দিতে বেশি সমস্যায় পরতে হচ্ছে। দ্রুত নতুন ভবন করে দিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

স্হায়ীবাসিন্দা বকুল চাকমা জানান, প্রতিদিন শত শত নারী-পুরুষ, শিশু ও কলেজ-স্কুলগামী মেয়েরা এসে এই কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নেয়। দ্রুত কেন্দ্রটি সংস্কার করা না হলে কয়েকটি গ্রামের শত শত গ্রামবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন ।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন চাকমা বলেন, মহালছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রামগুলো দূরে হওয়াতে এই ক্যারেংগানালা কমিউনিটি ক্লিনিকটি গ্রামবাসীদের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র। গর্ভবতী মহিলা সহ এলাকাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভবনটি দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা জানান, ক্যারেঙ্গানালা কমিউনিটি ক্লিনিক ভবনটি অনেক আগেই পরিত্যক্ত হয়ে গেছে, তারপরও এলাকাবাসীর কথা ভেবে ঝুঁকির মধ্যে আমরা স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছি। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট