1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাম্বিমফিজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

জাবের আলী,স্টাফ রিপোর্টার।

অদ্য ১৩ ই ডিসেম্বর ২০১৪ইং বান্দরবান পার্বত্য জেলার আজিজ নগর চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির (রেজিঃ নং -১৭১) ত্রিবার্ষিক নির্বাচন উৎসব মূখর এবং যাক জমক পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯.০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সমিতির ভোটার সংখ্যা ছিল ১৬৩ জন। তার মধ্যে ১৫১ জন ভোটার ভোট প্রদান করেন।১২ জন ভোটার ভোট প্রদান থেকে বিরত থাকেন। নষ্ট ভোটের সংখ্যা-১০ টি। জনাব তোফায়েল আহমদ আনারস প্রতিক নিয়ে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ আতিকুল ইসলাম চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ৪৯ ভোট।
পাঁচ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।তারা হলেন –
১/সহ সভাপতি – জনাব আবুল হোসেন খোকন,২/সাধারণ সম্পাদক – জনাব ডাঃ ফরিদুল ইসলাম,৩/সহ সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম,৪/কোষাধ্যক্ষ – জনাব ইব্রাহিম এবং ৫/সদস্য – জনাব আজম।
নির্বাচিত প্রতিনিধিগণ আগামী তিন বছর সমিতির উন্নয়ন, অগ্রগতি এবং ব্যবসায়িদের স্বার্থ রক্ষায় সার্বিক ভূমিকা পালন করবেন। নির্বাচনের ফল প্রকাশের পর সভাপতি জনাব তোফায়েল আহমদ, সহ সভাপতি জনাব আবুল হোসেন খোকন,সাঃ সম্পাদক জনাব ডাঃ ফরিদুল ইসলাম সহ নির্বাচিত সকলেই খবরের কণ্ঠকে বলেন – শফথ গ্রহণের পর তাদের প্রথম এবং প্রধান কাজ হবে বিভিন্ন জনের কাছে পড়ে থাকা সমিতির খেলাপি ঋণের টাকাগুলো উদ্ধার করে সমিতির স্বার্থ রক্ষা করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট