1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই কোটালীপাড়ায় মিলাদ মাহফিলে এস এম জিলানী

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার (১৪ ডিসেম্বর)গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।

পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।

এ ছাড়া ‘৭১ এর বধ্যভূমি শহিদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।এর আগে সুবিধাজনক সময়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট