1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলীম, সম্পাদক -জলিল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন ||কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীমকে সভাপতি ও দৈনিক ইনকিলাব, জালালাবাদ এবং সিলেট ভিউ প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় সিলেট নগরের নয়াসড়কের গোয়িং গ্লোবাল অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ১২ সদস্য ভোট দেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশনার শাব্বির আহমদ ও অ্যাডভোকেট বদরুল আলম এই ফলাফল ঘোষণা করেন। পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তারা।

সভাপতি পদে আব্দুল আলীম ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পেয়েছেন ৩ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল হক পেয়েছেন ৩ ভোট।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে সিলেটের ডাকের আবিদুর রহমান, সহ-সভাপতি প্রতিদিনের সংবাদের আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সানের হাফিজুল হক, শ্যামল সিলেটের আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ একাত্তরের কথার আলী হোসেন, অফিস সম্পাদক আধুনিক কাগজের ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কালবেলার আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক জৈন্তা বার্তার ফারুক আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মানবজমিনের শাব্বির আহমদ ও আজকের পত্রিকার লবীব আহমদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিদর্শনে যান দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদ, দৈনিক জালালাবাদের স্টাফ রির্পোটার এমজেএইচ জামিল, মুনশী ইকবাল আরটিসি গ্লোবাল স্টাডি অ্যান্ড কনসালটেন্সির চেয়ারম্যান মো. আসাদুল হক আসাদ, প্রবাসী কমিউনিটি নেতা লালন মিয়া, অ্যাডভোকেট জিয়াউর রহমান, কামরুজ্জামান মেম্বার, ভোরের ডাকের প্রতিনিধি আব্দুল হান্নান প্রমুখ।

উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মহলের অভিনন্দন:
নব-নির্বাচিত কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান, সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা যুবদল, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ), ছাত্রদল, ছাত্রশিবির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট