বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :

মহালছড়িতে ক্যায়াংঘাটে দরিদ্র মাঝিকে নতুন নৌকা প্রদান!

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি)ঃ

খাগড়াছড়ি জেলা মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে ক্যায়াংঘাট ভান্ডারী ঘাটে চেঙ্গী নদী পারাপারের সুবিধার্থে এক দরিদ্র মাঝি কোরবান আলীকে একটি নতুন নৌকা প্রদান করা হয়েছে।

আজ ২২ ডিসেম্বর রবিবার ২০২৪ইং ক্যায়াংঘাটে ইউনিয়ন ভান্ডারী ঘাটে চেঙ্গী নদী পারাপারের সুবিধার্থে এই ঘাটে প্রতিদিন ক্যায়াংঘাট, সাতগড়িয়া ও রাঙ্গাপানিছড়া এলাকার প্রায় ৩-৪ শতাধিক সাধারণ জনগণ ও ছাত্র-ছাত্রী বিভিন্ন অফিসে মহালছড়ি, খাগড়াছড়ি, মাইসছড়ি বাজার ও বিভিন্ন স্কুলে যাতায়াত করে।
মহালছড়ি সেনা জোনের এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সহজতর হবে, পাশাপাশি দরিদ্র মাঝির আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কোরবান আলী (মাঝি) নতুন নৌকা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, পুরাতন নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় নৌকার অভাবে যাত্রী পারাপার করতে অনেক কষ্ট হতো। এই নতুন নৌকা দিয়ে পরিবার চালানোর পাশাপাশি স্থানীয় পাহাড়ি বাঙালি ছাত্র-ছাত্রীদেরকে আরও সেবা দিতে পারবেন বলে আশ্বাস দেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews