
মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতার দেরকে সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর২৪)ইং বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বিষয়টি দৈনিক খবরের কন্ঠ কে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা- চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), কুলিয়ারা মসজিদের ঈমাম ও নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলা সদরের ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
ওসি জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা না হওয়ায় গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ওই ৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল।
অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।