1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

বি-বাড়িয়ায় নারীকে পুড়িয়ে হত্যা যুবলীগ নেতার ছেলে গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

বি-বাড়িয়া জেলার সদর উপজেলার গাজীর বাজার এলাকায় এক মহিলাকে
মাটির গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর২৪) ইং সকালে জেলার আখাউড়ার গাজীর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ!

পুলিশ মরদেহ উদ্ধার পর দেখা গেছে, ভিকটিমের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে, মাথার অবশিষ্ট কিছু ছিল না।

এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ!

আটক যুবকের নাম ফারহান রনি।

তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সম্পাদকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়।

মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া ও গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানান, তিনি পাতা পোড়াচ্ছেন।

কিন্তু তার কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী হচ্ছে তা দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেয়।

এতে সন্দেহ আরও বাড়ে। পরে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান।

পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট