1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

কোম্পানীগঞ্জে কোসাস এর উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি || আশরাফ উদ্দিন || দৈনিক খবরের কন্ঠ ||

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক পরিবেশে কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ (কোসাস) এর উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নয়াগাঙের-পার গ্রামে ধলাই নদীর তীরে সাহিত্য অঙ্গনের নানা বিষয় নিয়ে মনোমুগ্ধকর এ আড্ডা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর সভাপতি রুহুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, দুর্নীতি প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ-এর আহ্বায়ক বজলুর রশীদ, সাংবাদিক সোহরাব আহমদ, পল্লী-চিকিৎসক সাইফুল ইসলাম।
আড্ডায় অতিথিবৃন্দ বিভিন্ন পেশার মানুষকে সাহিত্য সম্পর্কে জানতে ও সাহিত্যের প্রতি মনোযোগ ও গুরুত্ব দেওয়ার বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে অনেকেই স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর সহসভাপতি এম এ এইচ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল মোহাম্মদ আলম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য নাহিম মিয়া,আশরাফ উদ্দিন, শিল্পী দুঃখী হাসান, জৈন উদ্দিন,পাপ্পু আহমেদ, ব্যবসায়ী সাইদুর রহমান, সিরাজ মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট