1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

রামপাল প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

প্রেসক্লাব রামপাল’র আবারো সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় সদরের ক্লাবের অফিস কক্ষে ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য দেন সুজন মজুমদার, মো. মেহেদী হাসান, মো. রেজাউল ইসলাম, এ,এইচ নান্টু, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, সুখময় বহ্ম, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, পবিত্র মন্ডল, আব্দুল্লাহ শেখ প্রমুখ। উল্লেখ্য, কমিটি গঠনের জন্যে প্যানেল জমা দানের আহবান করা হলে সবুর রানাকে সভাপতি, সুজন মজুমদার কে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে মেহেদীর নেতৃত্বে একটি মাত্র প্যানেল কমিটি জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন প্যানেল জমা না পড়ায় সর্বসম্মতভাবে সভায় প্যানেল কমিটিকে নির্বাচিত করা হয়। প্যানেল কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নব নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট