1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ আনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর, বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার মানবিক ও জনবান্ধব ডাক্তার খ্যাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি এ হাসপাতালে আসার পর উপজেলার স্বাস্থ্যসেবার চিত্রই পাল্টে দিয়েছেন। তার আন্তরিকতায় গর্ভবতী মায়েদের সেবা থেকে শুরু করে সর্বস্তরের রোগী সাধারণ অভূতপূর্ব চিকিৎসা সেবা পাচ্ছেন। স্বল্পমূল্যে হাসপাতলে ডিজিটাল এক্স-রে, গর্ভবতী মায়েদের আলট্রাসনোগ্রাফিসহ নানা পরীক্ষা-পরীক্ষার ব্যবস্থা করেছেন। তার হাত ধরে উপজেলার কমিউনিটি হেলথ ক্লিনিক গুলোর সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি নরমাল ডেলিভারিসহ চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন এনেছেন। পুরো স্বাস্থ্য বিভাগকে একটি পরিবারে আবদ্ধ করেছেন তিনি। প্রত্যেকটি স্টাফ, নার্স ও ডাক্তার আন্তরিকভাবে সেবা দিচ্ছেন তারই অনুপ্রেরণায়। আমরা এ মানবিক ডাক্তারের বদলি আদেশ প্রত্যাহার চাই। এই প্রত্যন্ত অঞ্চলে মানবিক ডাক্তার গোলাম রসুল রাখি খুবই প্রয়োজন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হুমায়ূন কবির, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্টাফ নার্সসহ হাসপাতালে কর্তব্যরত অন্যান্য স্টাফ, শিক্ষার্থী, ব্যবসায়ী এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশাজিবি জনসাধারন ও সাধারণ রোগী। বক্তব্যে তারা বলেন ডাঃ গোলাম রসুল রাখি বদলির আদেশ স্থগিতের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি।
অনতিবিলম্বে তার বদলির আদেশ স্থগিত করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট