1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা ফারুকের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা ফারুক আহমেদকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এর সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন হুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফারুক আহম্মেদ।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তৃণমূল বিএনপির কমিটি গঠনের জন্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে আওয়ামীলীগের দোসররা বিএনপির মধ্যে ঐক্যের ফাটল ধরাতে এবং আওয়ামীলীগের লোকদের নিয়ে কমিটি করতে চাপ দিচ্ছে। এই সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় জনৈক তহিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে দিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমার নাম ও হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদারকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে আমি মারামারি ঠেকিয়ে উভয়পক্ষের মধ্যে মিমাংশার চেষ্টা করি। ওই সময় হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল গোলদার ছিলেন না। প্রকৃতভাবে দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোন প্রকার ষড়যন্ত্র পা না দেয়ার জন্যে আহবান জানান। সংবাদ সম্মানে হুড়কা ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট