1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

জেলা প্রশাসকে নোয়াখালী বিভাগের দাবিতে স্মারকলিপি প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ সাজ্জাদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি!

 

বৃহত্তর নোয়াখালী (ফেণী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর)’র ‘সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন’ -এর পক্ষ থেকে নোয়াখালী জেলা প্রশাসকের নিকট নোয়াখালী বিভাগের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

নিঝুমদ্বীপ খ্যাত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা নোয়াখালীকে ৯ম প্রশাসনিক বিভাগ বাস্তবায়নের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসককে মাধ্যম করে প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশন-এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে নিরাপদ নোয়াখালী চাই ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদ এর হাতে এই স্মারকলিপি তুলে দেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠন ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

এসময় নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, ২০০বছরের ঐতিহ্যবাহী পুরনো জেলা আমাদের নোয়াখালী, যা বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে । এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। তাই ঢাকা থেকে মাত্র ৮০ কিমি. দূরত্বের কুমিল্লায় নয়, ১৬০কিমি. দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন চায় বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী এম, সামসুল ফারুক, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, রুমানা ইসলাম, নোয়াখালী জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ রাকিব, ড্রীম লাইট অব হেল্প সেন্টারের সদস্য রাকিব, পিয়াল, নুসরাত, আবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট