1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

গোপালগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে জেলা ছাত্রদল। শোভাযাত্রায়  জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক তাসবীর হাসান,সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির হোসেন সাগর প্রমুখ অংশ নেন । এছাড়াও বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড.আবুল খায়ের, সদস্য ডা.কেএম বাবর, সদস্য অ্যাড.তৌফিকুল ইসলাম,এম.মাহাবুব আলী সোহেল,জেলা বিএনপি সদস্য জিয়াউল কবীর বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা,  জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ,সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারন সম্পাদক ফজলুল কবীর দ্বারা  প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট