1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

বরগুনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা করেছে সাবেক ছাত্রলীগ কর্মী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক-

বরগুনার পাথরঘাটায় নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০১ জানুয়ারি২৫) ইং দুপুরে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মেলেটারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

তার দুই পায়ের রক কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয!

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
নাসির হাওলাদার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সদস্য।

অভিযুক্ত রাব্বি উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহবুব হোসেনের ছেলে ও হাসান একই এলাকার ফরিদ গাজীর ছেলে!

অভিযুক্তরা আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে অন্য একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া যায় !

বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল দৈনিক খবরের কন্ঠ প্রতিবেদক মীর দুলাল কে জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সঙ্গে হাসানের বিরোধ হয়।

এ নিয়ে বুধবার সকালে স্থানীয়রা সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়।

এতে হাসান সন্তুষ্ট না হওয়ায় রাব্বিসহ ৮ থেকে দশজন নাসিরকে কুপিয়ে হত্যা করে।

এরইমধ্যে অভিযুক্ত রাব্বির বাবা মাহবুবকে পুলিশ আটক করেছে।

বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট