1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

সুন্দরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন মুক্ত আড্ডা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

শহীদুল ইসলাম শহীদ সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার”এই পতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা’ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ মুক্ত আড্ডা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন এর পরিচালনায় আড্ডার সূচনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খান। আড্ডায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞা, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, সাইফুল আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নুর আলম মিয়া নুর, হাবিবুল্লাহ সরকার, কামরুল হাসান, রেজওয়ানুল কবির, হাসিবা সরকার, উপকারভোগী কাজল রেখা প্রমুখ।
আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সামাজিক কার্যক্রম গুলোর কার্যকারিতা এবং এলাকার উন্নয়নে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি কীভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, ‘কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। এসব কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য সুরক্ষিত ও উন্নত ভবিষ্যত নিশ্চিত করবে। আড্ডা শেষে সমাজসেবা কার্যালয়ের সমাজকল্যাণ থেকে উপজেলার ১৪ জন কে ১ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট