সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালগঞ্জে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপিত নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এইচএসসি ফলাফল ২০২৬: আজমিরীগঞ্জ সরকারি কলেজের চিত্র ও উত্তরণের উপায়। ফলাফল বিপর্যয়ের মধ্যেও সাফল্য ধরে রেখেছে জহুর চান বিবি মহিলা কলেজ। পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন গামারি খাট জব্দ। মুড়ারবন্দ দরবার শরীফে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা কমিটি গঠন! মাধবপুরে শ্রমিক লীগ নেতা ফজলুল হক পুলিশের অভিযানে গ্রেফতার। গোপালগঞ্জে পথসভায় ডা:শফিকুর রহমান-সংবিধান সংস্কার করে জনরায় বাস্তবায়ন করুন। লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Title :

রাজধানীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার! 

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মীর দুলাল – ডিএমপি নিউজ,

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত হলো- সাজিদুল হক (২৭)।

বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৫০ ঘটিকায় দারুসসালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, তিনজন মাদক কারবারি গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে রাস্তার উপর গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের পিপিএম এর নেতৃত্বে টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাজহারুল ইসলাম সহ একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সাজিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় অপর দুজন সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারের সময় সাজিদুলের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাজিদুল পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করছে। সাজিদুল দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews