1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

রামপালে নিখোঁজ শিশুর মরদেহ দাউদখালী নদী থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে গত চারদিন আগে (বৃহস্পতিবার) নিখোঁজ হওয়া শিশু মো. আবু তাহলার (৪) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে রামপাল উপজেলার দাউদখালী নদীর সগুনা দক্ষিণ পাড়া এলাকায় মো. আজিজ শেখের জাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আবু তালহা উপজেলার পার গোবিন্দপুর এলাকার মো. তারেক শেখ ও সাদিয়া বেগম দম্পতির সন্তান।

শিশুটি গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি ) তার বাড়ি থেকে ফয়লা বাজারে যাওয়ার সময় পথিমধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নাি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটি হারিয়ে গিয়েছে বলে একাধিক পোস্ট করা হয়। পরবর্তীতে শিশুর বাবা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্থানীয়রা জানায়, সোমবার (০৬ জানুয়ারি ) ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জালে দেখা যায় একটি বাচ্চার মরদেহ। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিখোঁজ হওয়া তালহার পরিবারকে জানায়, তারা এসে উদ্ধার হওয়া মরদেহটি তালহার বলে শনাক্ত করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বাইনতলা ইউনিয়নের দাউদখালী নদী থেকে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট