শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০নেতার বিরুদ্ধে মামলা দায়। হবিগঞ্জে রশিদপুরে ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ।
Title :

রামপালে যাত্রাপালায় অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ! 

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ ফয়লাহাট বাসস্টান্ড মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ শেষে খুলনা মোংলা মহাসড়কে এক বিক্ষোভ সমাবেশ বের করেন।
রামপাল ইমাম সমিতির সভাপতি ফয়লা বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রোড সংলগ্ন হযরত উমর রাঃ জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির আলহাজ্ব মল্লিক আব্দুল হাই, ভাগা আর রহমান জামে মসজিদের খতিব মাওলানা জিহাদুল ইসলাম, ফয়লা আসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আবদুল কাদির, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ফয়লা বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব ও ইমাম সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ কারী আল আমিন, মাওলানা মিরাজ মাহমুদ সহ ইমাম সমিতির নেতৃবৃন্দ। মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তাগণ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, রামপালের মাটিতে কোন প্রকার অনৈসলামিক কার্যকলাপ করতে দেয়া হবে না। আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে হুসিয়ারী উচ্চারণ করেছি। রামপাল প্রেসক্লাব নামের একটি সংগঠনের সভাপতি ফকির আতিয়ার রহমান ও তার দোষররা খুলনার জনৈক ফারুক আনন্দ মেলার নামে যাত্রাপালা আয়োজন করে। রামপাল প্রেসক্লাবের আতিয়ার মোটা টাকার ডোনেশনের বিনিময়ে মেলার অনুমোদন করায়। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধোয়াসার সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপালে তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মো. সেলিম রেজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews