1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

গোপালগঞ্জে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার(০৯ জানুয়ারী) সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে জেলা শহরের পৌরপার্কে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।বিসিক শিল্প নগরীর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্খানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পাল, বিসিক গোপালগঞ্জ এর উপপরিচালক মোঃ হাবিবুল্লাহ রফিকুজ্জামান, গোপালগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী।
মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পাট, চামড়া ও খাদ্যজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের ৪০টি স্টল বসেছে। মেলা চলবে আগামী ১৮ জানুয়ারী পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলাস্থল খোলা থাকবে।মেলা চলাকালে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বক্তরা চাকরীর পিছেনে না ঘুরে তরুন সমাজকে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট