মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Title :

নেত্রকোণা দুর্গাপুরে পুলিশ কর্মকর্তাকে কু’পিয়ে হ’ত্যা!

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট!
নেত্রকোণার দুর্গাপুরে এলোপাতাড়ি কু’পিয়ে মো. শফিকুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ কর্মকর্তা হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।
এর আগে ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্গাপুর পৌর শহরের পানমহাল রোড এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ব্যক্তিগত শত্রুতা থেকে শফিকুল ইসলামের ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নি’হত শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
তিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ছুটিতে বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্য বাসা থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে, রাত ১০টার দিকে শফিকুল মারা যান। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা সাংবাদিকদের জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম। এ হ’ত্যাকাণ্ডের ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ধরতে চারদিকে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews