1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর তুলতে গিয়ে শ্রমিক লিটনের মৃত্যু !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাংলাদেশ রেলওয়ের একমাত্র রোপওয়ে (রজ্জুপথ) সংরক্ষিত এলাকা থেকে পাথর উত্তোলনকালে মাটিচাপায় লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক লিটন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো লিটন মিয়া তার দলের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। বাঙ্কারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলনের সময় দেয়াল ধসে চাপা পড়লে লিটন মিয়া গুরুতর আহত হন। পরে অন্যরা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রয়েছে বাংলাদেশ রেলওয়ের একমাত্র রোপওয়ে (রজ্জুপথ)। রোপওয়ে এলাকাটি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও রোপওয়ে বাঙ্কার এলাকা থেকে কোটি কোটি টাকার পাথর লুট হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট