1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

রাজারহাটে সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেপ্তার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মোঃ মাহবুবুর রহমান
রাজারহাট উপজেলা প্রতিনিধি
২০/০১/২৫ ইং

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২০ (জানুয়ারি) দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আব্দুস ছালাম ওই ইউনিয়নের পীরমামুদ গ্রামের ওসমান ব্যাপারী’র ছেলে। পুুলিশ জানায়,চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালাম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে চাকিরপশার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫ই আগষ্টের পর ওই ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দেয়। এলাকাবাসীরা জানান,আব্দুস ছালাম আওয়ামীলীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল।
রাজারহাট থানা পুলিশের ওসি মোঃ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,বিশেষ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের আহ্বায়ক ছালামকে পুলিশ গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২০ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট