রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব! 

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি!

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার শাহবাজপুরে “ভি আই বি ব্রিকস” নামে অবৈধ ইটভাটার মালিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব চালাচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ইটভাটার নিভানো আগুন পুনরায় জ্বালিয়ে শ্রমিক দিয়ে ইট তৈরি কাজ করাচ্ছেন ইটভাটার মালিক হালিম মিয়া।
সরজমিনে গিয়ে দেখা যায়, শাহবাজপুর ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন শাহবাজপুর চাতল বিলে একাধিক স্থানে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে অবৈধভাবে ইটভাটা “ভি আই বি ব্রিকসে” ৮টি ট্রাক্টর করে মাটি নেয়া হচ্ছে। সেই মাটি দিয়ে ইটভাটার শ্রমিকরা পুরোদমে ইট তৈরি করছেন।
জানা যায়, গত ১৮ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ভিআইবি ব্রিকস নামে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিককে লাখ টাকা জরিমানা করে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে ছিল।
অপর দিকে, শাহবাজপুরের স্থানীয় বাসিন্দা হযরত আলী প্রভাব খাটিয়ে চাতল বিলে ভেকু দিয়ে মাটি কেটে ১০টি ড্রাম ট্রাকে করে মহাসড়ক দিয়ে বিভিন্ন উপজেলায় পাঠানো হচ্ছে। এতে ব্যাপক পরিমাণে ক্ষতি সাধিত হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক গুলো। এই মাটি মহাসড়কে বিভিন্ন স্থানে পরে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করায় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে উদ্বিগ্ন হয়ে আছি কেননা যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় এক মুসল্লির দাবি নামাজ পড়তে গেলে ধূলোর সাগর পাড়ি দিয়ে যেতে হয়। অবৈধ ট্রাক চলার কারণে আমাদের নামাজ পড়ার সময় জামা কাপড় নষ্ট হচ্ছে।
এ বিষয়ে ইটভাটার মালিক হালিম মিয়া ও হযরত আলী’র সাথে যোগাযোগ করা হলে তারা মাটি কাটার বিষয়টি স্বীকার করেন।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, আইন লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews