সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ।
Title :

প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ।

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার দৈনিক খবরের কন্ঠ
টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের নাইট্যং পাড়া গ্রামের জাহেদ আলমকে রাজনৈতিক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে স্ত্রী রিনা আক্তারের বিবৃতি।

বহুল প্রচারিত পত্রিকা / অনলাইন পোর্টালে শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

প্রকাশিত এই সংবাদের আমদের বিরুদ্ধে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মূলত কোন ধরনের সত্যতা যাচাই না করে মনগড়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
যা আমাদের পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা মাত্র।

আসসালামু আলাইকুম।
আমি রিনা আকতার, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া গ্রামের বাসিন্দা জাহেদ আলমের স্ত্রী।

আজ অত্যন্ত ভারাক্রান্ত ও ব্যাকুল হৃদয়ে এক চরম অন্যায়ের বিচার চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি।
​আমার স্বামী জাহেদ আলম (৩৬) – পিতা: সোনা মিয়া, মাতা: ফাতেমা একজন সম্মানিত ও সুপরিচিত পরিবারের সন্তান।

তিনি ১নং ওয়ার্ডের সাবেক দুই দুই বার কাউন্সিলর যথাক্রমে হাজী ইউনুছ এবং শাহ আলম সাবেক কাউন্সিলর এর ছোট ভাই। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে ১নং ওয়ার্ড কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

​ঘটনার প্রকৃত বিবরণ:
গত রাতে (রাত ২টায়) কোস্টগার্ড বাহিনীর একটি টিম আমার স্বামীর মালিকানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও অন্যান্য দ্রব্য উদ্ধার করে। ভাড়াটিয়ার বাসা থেকে এসব উদ্ধার হলেও কোস্টগার্ড সদস্যরা পরবর্তীতে আমাদের মূল বাসায় আসেন এবং আমার স্বামীকে ‘কথা আছে’ বলে ডেকে ক্যাম্পের উদ্দেশ্যে নিয়ে যান।

​আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে, আমাদের নিজস্ব বসতবাড়ি থেকে কোনো প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি বা পাওয়া যায়নি।

​আমার বক্তব্য ও অভিযোগ:
ভাড়াটিয়ার কৃত অপরাধ বা কোনো অবৈধ কর্মকাণ্ডের দায় কেন সম্পূর্ণ অন্যায়ভাবে বাড়ির মালিক অর্থাৎ আমার স্বামীর ওপর চাপানো হবে?

সামনে স্থানীয় পৌরসভা নির্বাচন। আমার স্বামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী মাঠ থেকে তাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রের জাল বিছিয়েছে।

স্থানীয় এক প্রভাবশালী কুচক্রী মহল প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তাকে ভুল বুঝিয়ে ও অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে এই সাজানো ঘটনার মাধ্যমে আমার স্বামীকে আসামি করার অপচেষ্টা চালাচ্ছে।
​আমি একজন নারী ও স্ত্রী হিসেবে প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি কোনো নির্দোষ মানুষকে এভাবে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার বানিয়ে তার জীবন ধ্বংস করবেন না।
​প্রশাসনের নিকট আমার আকুল আবেদন:
আমি স্থানীয় প্রশাসন, কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী ভাইদের কাছে করজোড়ে বিনীত অনুরোধ জানাচ্ছি – আপনারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করুন।
আমার নির্দোষ স্বামীকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে দ্রুত সসম্মানে মুক্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

​বিবৃতি প্রদানকারী,
রিনা আকতার
জাহেদ আলমের স্ত্রী
নাইট্যং পাড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, কক্সবাজার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews