
আসাদুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
আজ ২৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ৩ টা পর্যন্ত হালতী বিলের একডালা, খাজুরা বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে চায়না রিং জাল ৭০ পিস,জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। জব্দকৃত চায়না রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষায় ২৬ বস্তা শামুক উদ্ধার করে বিলের পানিতে অবমুক্ত করা হয়। স্থায়ী কাঠামো নির্মাণে বানা ব্যবহার করায় ৪০০ মিটার বিস্তৃত বানা অপসারণ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যবৃন্দ।
মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।