শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা।
Title :

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়রগাছ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, মারুফ আহমেদ

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।। চুনারুঘাট উপজেলার দেওয়রগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে।

এরই মধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দেওয়রগাছ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও শালিসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছাত্র দল নেতা মারুফ আহমেদ, এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে আসছেন।

তিনি দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলা ছাত্র দলের নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

দেওয়রগাছ ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন।

একই সঙ্গে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিকসেবা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

ছাত্র দল নেতা মারুফ আহমেদ, মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় দায়িত্ব পালন এবং মানুষের পাশে থাকার অভিজ্ঞতা বিবেচনায় বিএনপি তাকে মনোনয়ন দিবে।

এদিকে গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে তাঁর মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে। মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে দেওয়রগাছ ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

মারুফ আহমেদ এর ভাষায়, “রাজনীতি শুধু পদ-পদবির জন্য নয়; মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
মানুষের প্রত্যাশা, নেতৃত্ব যেই আসুক সততা, জবাবদিহিতা ও উন্নয়নের মাধ্যমে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews