1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

একাধিক মামলার আসামি বেজি সাগর,কুত্তা রনি,দেশীয় অস্ত্রসহ গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন, (ডিএমপি নিউজ)

রাজধানীর বাড্ডা এলাকা থেকে বহু মামলার আসামি, দুই চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাস (২৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১:২০ ঘটিকায় বাড্ডা থানাধীন আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, রবিবার রাত ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় বাড্ডা থানাধীন আনন্দনগর ছাব্বিশ কলোনি আলমগীরের মুদি দোকানের সামনে রাস্তার উপর কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার চৌকস টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সাগর ও রনিকে ছুরি ও চাকুসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বহু ছিনতাইয়ের ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ সাগর হোসেন ওরফে বেজি সাগরের বিরুদ্ধে বাড্ডা থানা, হাতিরঝিল ও খিলগাঁও থানায় ‍চুরি, ছিনতাই ও মাদকের নয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেফতারকৃত রনি বিশ্বাসের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকের চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও তাদের সহযোগী অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট