1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ!

ঢাকা সিলেট সড়কের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটর সাইকেল আরোহী, টিটন মিয়া (২৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২৫) ইং সকাল সাড়ে ৮টা ৩০ মিনিট দিকে ঢাকা সিলেট মহাসড়কের নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীর গাঁও গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে প্রাণ-আরএফএল কোম্পানিতে কাজে যাওয়ার পথে নুরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে চাপা দিয়ে চলে যায়।

এতে টিটন মিয়া গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে টিটন মিয়া মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক, গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আহত টিটন মিয়া নিহত হয়েছে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট