রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

সুন্দরবন দিবসে রামপালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

“বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাষ্টিক দুষণ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১৪ ফেব্রুয়ারি রামপালে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রামপাল উপজেলা চত্তরে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
ইয়োথ ফর সুন্দরবন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র যৌথ আয়োজনে উপজেলা মাঠ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
প্রেসক্লাব রামপালের সভাপতি এম.এ.সবুর রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন শ্রিফলতলা কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শেখ আবুল কালাম। ইয়োথ ফর সুন্দরবনের সদস্য ও পরিবেশ গবেষক মাহফুজ মাঝির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের তথ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, সদস্য তুহিন মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুন্দরবনের মর্যাদা বৃদ্ধি ও সুন্দরবন সুরক্ষায় ১৪ ফ্রেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা করতে সরকারের কাছে জোর দাবি জানান। মূলত সুন্দরবন সংলগ্ন উপকূলের মানুষেরা দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করেন। সুন্দরবনকে রক্ষায় তরুণদের ঘোষণা হলো, বর্জ্য দুষণ বন্ধ, প্লাষ্টিক দুষণ বন্ধ, ক্ষতিকর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ সকল প্রকার ক্ষতিকর প্রকল্প সুন্দরবনের পাশ থেকে সরিয়ে নিতে হবে। অন্যথায় জনআন্দোলন গড়ে তোলা হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেন বক্তারা। তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। উল্লেখ্য, প্রতিবছর দিবসটি পালন করে থাকে বিভিন্ন সামাজিক ও সচেতন নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে রামপাল নগরিক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews