1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই কোটালীপাড়ায় মিলাদ মাহফিলে এস এম জিলানী

আজমিরীগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে কমিটি গঠনের লক্ষ্যে বিক্ষোভ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

সোহেল আহমেদ আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি  গত ২৯ শে জানুয়ারি বুধবার সামাজিক  যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় পর থেকে আজমিরীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ প্রকাশ করে।এরই প্রেক্ষিতে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি দফায় দফায় কর্মসূচি ঘোষণা করে। আজ বিকাল ৪ টায় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আজমিরীগঞ্জ উপজেলায় ব্যর্থ ও অযোগ্য আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

প্রতিবাদ মিছিলে আজমিরীগঞ্জ উপজেলার ব্যর্থ ও অযোগ্য আহ্বায়ক কমিটি মানি না মানবো না, মুকিবের কমিটি মানি না মানবোনা প্রতিবন্ধী কমিটি মানিনা মানবোনা স্লোগান উঠে। জানা যায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এর ছোট ভাই সামসুল আলমকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে বিগত ১৭/১০/২০১৯ ইং তাং ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়,কিন্তু ৫ বছর ৩ মাসে আজমিরীগঞ্জ উপজেলার কোন ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি সহ তার নিজের ওয়ার্ড কমিটি গঠন করতে পারেননি। তাই ব্যর্থতার কারণে ২৪/০১/২৫ ইং তারিখে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু গত ২৯/০১/২৫ ইং তারিখে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আজমিরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা না করে তার আপন ছোট ভাইকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে আরেকটি কমিটি অনুমোদন করে দেন। তারপর থেকে গঞ্জ বিএনপি’র এদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সরস ও পরিচালনা করেন মোশারফ হোসেন বাবুল। এখানে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সহ আরো নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট