1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

নরসিংদী জেলায় ফেইসবুকে ডাকা হরতাল চোখে পরেনি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে আওয়ামী লীগ এর কথিত ফেসবুকে ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি ঢাকার পাশ্ববর্তী জেলা নরসিংদীতে। দলীয় কর্মসূচি হলেও পিকেটিং তো দূরের কথা, মাঠে খুঁজে পাওয়া যায়নি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে। ফলে নরসিংদী জেলার বিভিন্ন স্থানের হাট-বাজার,দোকানপাট,শপিং সেন্টারগুলো ছিল পূর্বের মতোই খোলা।অপরদিকে অফিস-আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম চলছিল স্বাভাবিক । সড়ক,মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ভাবেই চলেছে। সকাল থেকে শহরের পৌর বাস টার্মিনাল থেকে ঢাকা ও টংগীর উদ্দেশ্যে নিয়মিত বাস চলাচল করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি।
অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়ককের ভেলানগর সড়কে নির্বিঘ্নে চলাচল করছে ঢাকা,সিলেট,কিশোরগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া,সুনামগঞ্জ,মৌলভী বাজারসহ বিভিন্ন সড়কে ছোট-বড় যানবাহন।১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসা বাসের যাত্রীগণ ও চালক বলেন হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি। ঢাকার টার্মিনাল থেকে গাড়ী নিয়ে বের হলাম। রাস্তায় যাত্রীও প্রচুর। রাস্তায় কোনো সমস্যা নেই।
বিপরীত দিক সিলেট থেকে আসা পাথর বোঝাই ট্রাকের চালক বলেন, হরতালের কথা শুনিনি। আর হরতালের কোনো প্রভাব রাস্তায় নেই। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। রাস্তায় চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি।
এদিকে আওয়ামী লীগের কথিত ফেসবুকে ডাকা হরতালকে কেন্দ্র করে যেকোনো কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলা আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সজাগ দৃষ্টিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট