1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

পানছড়িতে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃবন্ধুদের নিয়ে গড়া সমিতি, বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির উদ্যোগে “শিক্ষার আলোয় ঘুচুক আঁধার, আগামীর দিন শুধুই সম্ভাবনার” স্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে দুটি প্রাইমারি বিদ্যালয়ের ২৭জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির সদস্যরা। এতে সমিতির সভাপতি শাহেদুল ইসলাম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আমির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুষ্মিতা ত্রিপুরা, পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপাশা সরকার, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, শিক্ষক আসমা আক্তার, মমতাজ বেগম, সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাবু, সহ-সভাপতি আরমান হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন,সদস্য নুরুল ইসলাম নুর সহ প্রমুখ।

এদিকে বন্ধুদের নিয়ে গড়া সমিতির পক্ষ থেকে এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন সমিতির নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট