1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

পানছড়িতে বিজিবি’র উদ্যোগে ব্যতিক্রমী সহায়তা প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, অসহায়-দুঃস্থ, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন, সেলাই মেশিন, টিউবওয়েল, বৌদ্ধ বিহারের জন্য ইট, মোমবাতি তৈরির মেশিন সহ নানামুখী সেবা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।

এ সময় ৪ বান্ডিল ঢেউটিন, ৬টি সেলাই মেশিন, ২টি টিউবওয়েল, ১টি মোমবাতি তৈরীর মেশিন, ১টি বৌদ্ধ বিহার (জ্ঞানোদয় বৌদ্ধবিহার কামিনী মেম্বার পাড়া) সংস্কারের জন্য ১হাজার টি ইট, ও ৮ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সেবা সামগ্রী বিতরণ শেষে এলাকার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন ৩ বিজিবি’র অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার।

এদিকে ৩ বিজিবি’র নানামুখী সেবায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপস্থিত সকলেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট