1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

হরিনাকুন্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ(জেলা)প্রতিনিধি। মোঃমাহাবুবুর রহমান।

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।

২১ ফেব্রুয়ারি শুক্রবার ১২:০১ মিনিটে হরিনাকুন্ডু কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বি এম তারিক-উজ-জামান , হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রউফ খান সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হরিনাকুন্ডু থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আনসার ও ভিডিপি কার্যালয়, হরিনাকুন্ডু পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ, সোনালী ব্যাংক পিএলসি হরিনাকুন্ডু ,সরকারি লালন শাহ কলেজ সহ বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, মাতৃভাষার জন্য এ আত্মত্যাগ আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য গর্বের বিষয়। ভবিষ্যৎ প্রজন্মকে এ ইতিহাস জানাতে ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট