1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পারছেন না, দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিন’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্তর্বতী সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর উর্ধ্বগতি সামলাতে পারছেন না। তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় নিন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় স্টেশন সংলগ্ন মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি এর আয়োজন করে।

নেত্রকোনা ৪-( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এই সংসদ সদস্য  বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছে। শুধু আমাকে কারাগারে রেখেছে তাই নয়।  গত সাড়ে ১৭ বছর পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার।

বিএনপি নেতা বাবর বলেন, কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেওয়াতে চেয়েছিল। অনেক নির্যাতন করেছে। কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন,জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। সরকারি -বেসরকারি  চাকুরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন এ গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দৃুল মান্নান তালুকদার, জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি প্রমূখ। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানসহ মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুৃম, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংবর্ধনা শেষে মোহনগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠিতা সভাপতি মরহুম জনাব আব্দুল রাজ্জাক মাস্টার ও মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি শহিদ হুমায়ুন রশিদ শিল্পীর কবর যিয়ারত করে নিজ বাসার উদ্দেশ্যে যাত্রা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট