1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :

মহালছড়ির তথ্য আপার প্রকল্প উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি জেলা মহালছড়ি সদর ইউনিয়নের ভুয়াটেক এলাকায় ৭নং ওয়ার্ডে তথ্য আপা প্রকল্প উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১.০০টা সময়ে মহাছড়ি সদর ইউনিয়নে ভুয়াঁটেক এলাকায় তথ্য আপা প্রকল্পটি, মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা:তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায় প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা ইতি চাকমার সঞ্চলনায়, উপস্থিত ছিলেন সালেহ আহমেদ মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার(ভূমি), উপস্থিত ছিলেন আরও মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদারসহ বিভিন্ন গনমাধ্যাম কর্মী উপস্থিত ছিলেন এবং উঠান বৈঠকে ৫০জন গ্রামীণ নারী সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

তথ্য আপা প্রকল্পটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করছে। সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় তথ্যকেন্দ্র রয়েছে। প্রকল্পটি মুলত ৬ টি বিষয়ে কাজ করে, শিক্ষা, স্বাস্থ্য, আইন, কৃষি , ব্যবসা ও জেন্ডার।এবং বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে সেবা দেয়া হয়ে থাকে। তাছাড়া উদ্যোক্তা তৈরি ইত্যদি সেবামুলক কাজে গ্রামীণ নারীদের সহযোগিতা দিয়ে থাকেন। তথ্য আপারা গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের দৌড় গোড়ায় গিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের যেকোন সেবাসমূহ প্রত্যন্ত এলাকায় গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে ডোর টু ডোর এবং তথ্যকেন্দের মাধ্যমে দিয়ে থাকেন। সারা বাংলাদেশে তথ্যঅপারা সততার সাথে নিরলসভাবে পরিশ্রম ও দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট