রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত। বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
Title :

ঝিনাইদহে জামায়াতের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ(জেলা)প্রতিনিধি।

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলা শাখার উদ্যোগে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হরিনাকুন্ডু কসাই মোড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শনের মাধ্যমে পায়রা চত্বরে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‌্যালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী বিধি বিধান মেনে চলার আহ্বান জানান।
মিছিলপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ঝিনাইদহ ২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর , জামায়াতে ইসলামী হরিনাকুন্ডু উপজেলা শাখার আমির হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হোসেন ,সেক্রেটারি ইদ্রিস আলী ,সহসেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসাইন, নায়েবে আমির কুতুব উদ্দিন, পৌর আমের মোঃ শফি উদ্দিন, র‌্যালীতে অংশগ্রহণ করেন, এছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে ইউনিয়ন আমির ও সেক্রেটারি র‌্যালীতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস।

আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।
এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়। দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামাত শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews