রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন করেন পুলিশের ডিআইজি। মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি। গোপালগঞ্জে পূজামন্ডপ প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার। শিবপুরে পুএ খুন করলো পিতাকে পুরস্কার পেলেন এএসআই আরিফুর রহমান। ৭০টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি। পানছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে আর্থিক অনুদান প্রদান শায়েস্তাগঞ্জের নুরপুরে এনা বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১ কুমিল্লার ৪ শিক্ষার্থী১৬ ঘণ্টা হবিগঞ্জ থেকে উদ্ধার। সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড
Title :

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি মামলা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

তারিকুল ইসলাম আলভী, খুলনা

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদকের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা গোপন রেখেছেন। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে কেবল নারায়ণ চন্দকেই। অভিযোগে বলা হয়েছে, তিনি ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি এবং এই সম্পদ নিজের দখলে রেখেছেন।

অন্যদিকে, মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দকে। এই মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের কর্মকর্তারা জানান, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হবে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews