1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতির বাড়ীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর নিজ বাড়ীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকার গন্যমান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ইফতার মাহফিলে বলেন,আমি এই গ্রামের সন্তান হয়েও বিগত সরকারের সময়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারিনি। কারাগারে থেকে আমি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছিলাম। আমার ছেলে খুব আশা নিয়ে আমার বাড়ীতে একটি পোষ্টার টানিয়ে ছিলো। তখন সে পোষ্টার ছিড়ে ফেলা হয়েছিলো। তারা বাড়ী ভাংচুর করেছে। জুলাই-আগষ্ট বিপ্লবের পর আমার বাড়ীতে আসার পথে আমি হামলার শিকার হই। সেদিনের হামলায় আমার এক সহযোদ্ধা নিহত হন। ওই হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যাক্তি যাতে আসামি না হন সেটি আমি দেখবো। প্রয়োজনে চার্জশিট থেকে নিরাপরাধীদের নাম বাদ দেয়ার ব্যাবস্থা করবো।
এসময় সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, জেলা বিএনপি নেতা এম.মাহবুব আলী সোহেল, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা,সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন মিয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মনিরুজ্জামান বাবলু, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিমউদদীন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট