1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জ কাজিপুরে যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ  প্রতিনিধি!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের বাথান বাড়ির একটি বসতঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ।

তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত স্বপন খান উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণসম্পাদক ছিলেন। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে।

নিহত স্বপনের পারিবারিক সূত্রেজানা গেছে, গত একমাস যাবত স্বপন একা দুর্গম চরাঞ্চলের ঔই বাথান বাড়িতে অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন। ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ।তিনি প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। স্বপনের স্ত্রীর দাবী গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মৃতদেহ ফুলে গেছে, এবং মাথার চুল উঠে যাচ্ছে। তবে বাথানের গরু,ভেড়া ঘোড়া অক্ষত আছে। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় স্বপনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশ অনেকটাই পঁচে গেছে। প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে। তবে লাশ পোস্টমর্টেমের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট