সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

ধর্ষকের ফাঁসি নিশ্চিত করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নেএকোনা জেলা প্রতিনিধিঃ
মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে।
রোববার ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানসহ অন্যরা।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাগুরায় ধর্ষকের হাত থেকে একটি শিশু রক্ষা পায়নি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়াসহ ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
কর্মসূচিতে নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, সচেতন মুসলিম নারী সমাজের নেত্রী ও মাদানী ছাত্রী কাফেলার সভানেত্রী বেগম শরীফা আমীন ধর্ষকের মৃত্যুদন্ডের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

০৯.০৩.২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews