1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

সুনামগঞ্জে দিরাইয়ে আজমল হোসেনের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী!

আজ সোমবার ১৭ ই মার্চ -১৬ রমজান যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা দিরাই – শাল্লা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিরাই পৌর নগরীর আজমল কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। দলমত নির্বিশেষে একসাথে বসে সবাই ইফতার করেন।এতে প্রায় বিএনপির ৬/৭ শত নেতা-কর্মী অংশ নেন।
দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দাই মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় ইফতার ও দোয়ার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বক্তব্যে বক্তাগন বলেন শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে মন্তব্য করে দেশে স্থিতিশীলতা ফেরাতে ভোটের আহবান জানান বক্তাগন এসময় উপস্থিত নেতারা সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা নাছির উদ্দিন চৌধুরীর রোগ মুক্তির কামনায় দোয়া করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ আহবায়ক আমিরুল ইসলাম,মোঃ ফারুক সরদার, জামাতে ইসলাম দিরাই উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার, সমাজ সেবা সম্পাদক মাসুক মিয়া, সহ বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট