1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে। মোহনগঞ্জ ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবি প্রইমারী স্কুলে শিশুদের খবারে অনিয়ম। আজমিরীগঞ্জে কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন। মোহন পুরে রহমান ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের অভিযোগ। হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন।

বি-বাড়িয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

 

সংবাদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলাপ্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পরিচালিত ০৪ (চার) টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ১৭,০০,০০০ (সতের লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয় । অভিযান পরিচালিত ইটভাটাগুলো হলো : ১) মেসার্স মক্কা বিক্সস, বিকিনগর, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা।  ২) মেসার্স নিউ সততা ব্রিকস, রামপুর, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। ৩) মেসার্স টুষ্টার ব্রিকস (জিহাদ ব্রিকস), মীরপুর, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা আদায় ও আংশিক গুড়িয়ে দেওয়া হয় এবং ৪) মেসার্স টি এন্ড সি ব্রিকস-৩, পাইকপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক আদায় করা হয় । উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রাকিবুল হাসান এবং এ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া উপস্থিত থেকে উক্ত অভিযানটি সমন্বয় করেছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদ্বয়কে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট