রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

রামপালে আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপালের চিত্রা গ্রামের দরিদ্র আকরাম মুন্সীর ভােগদখলীয় জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আকরাম হোসেন বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার চিত্রা গ্রামের আকরাম হোসেন চিত্রা মৌজার এসএ ৯৫ খতিয়ানের এসএ ৩১৮/৭৪৭ দাগের মোট ২.৩০ একর জমির মধ্যে ০.৬০০০ একর জমি প্রাপ্ত হন। কিন্তু প্রতিপক্ষ একই এলাকার মৃত মোস্তফা মল্লিকের ছেলে কামাল উদ্দিন মল্লিক, জব্বার আলীর ছেলে সাহেব আলী শেখ, সাহেব আলীর ছেলে রেজোয়ান শেখ ও ছাদ্দাম শেখ সীমানা ঠিক নেই বলে বাড়ীতে প্রবেশ করে পুকুরে থাকা মাছ, গাছে থাকা নারকেলসহ জমিতে থাকা ফসলাদি লুটপাট করে নিয়ে যায়া। প্রতিপক্ষদের বাড়ী আকরামের সীমার কাছে হওয়া তারা জমির আইল ঠিক নেই এই অজুহাতে জমি দখলের অপচেষ্টা চালায়। ভাক্তভোগী আকরাম অভিযোগে জানান, চিত্রা মৌজার এসএ ২৯১ নং খতিয়ানের ৩১৮ দাগের মোট জমি ২.৩০ একরের মধ্যে নালিশী জমির ২.৩০ একর জমি ভূয়া খতিয়ানভূক্ত হয়েছে। যা এনিমিভূক্ত। প্রতিপক্ষ পুরো জমি তাদের নিজেদের দাবী করে ভোগদখল করার চেষ্টা করে আসছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে বিবাদীদের বিরুদ্ধে ১৩/২০১২ নং একটি মামলা চলমান রয়েছে। মামলা থাকার পরেও প্রতিপক্ষ জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের কাছে আকরাম নিরাপদ নন বলে জানান, তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কামাল ও সাহেব আলীর কাছে জানতে চাইলে তারা বলেন, আকরাম মুন্সী কোন জমি পাবেন না, জমির মালিক জেহাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews