1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার।

গোপালগঞ্জে ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

ইসরাইল ও আমেরিকার গাজা দখলের চক্রান্ত ও ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ওলামা পরিষদ এ কর্মসূচী পালন করে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসুল্লীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা জায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার, এ্যাডভোকেট গোলাম মেহেদী খান, এস.এম বাবুল কায়ুম বক্তব্য রাখেন। এ বিক্ষোভ কর্মসূচীতে বিভিন্ন ইসলামীক দলের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যুদ্ধ বিরতি ঘোষনা করা হলেও রমজান মাসে নির্বিচারে ফিলিস্তিনি নারী শিশুদের হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব এখনো চুপ করে বসে আছে। ইসরাইলী আগ্রাসন দমাতে হবে সেই সাথে ইসরাইলি ও ভারতীয় পণ্য বর্জন করতে হবে। না কেনারও ঘোষনা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট