1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন একটি বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফজলুল হক (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ফজলুলকে শুক্রবার রাতে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ফজলুল পেশায় ট্রাকচালক।

তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকায়।

 

ওই কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে রাজারজহাট থানায় ফজলুল হক, তার স্ত্রী ও ফজলুলের সহযোগী সেলিম মিয়ার নামে মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২ মার্চ থেকে ফজলুল ওই কিশোরীকে একটি বাড়িতে আটকে রাখেন।

এরপর ফজলুল ও তার সহযোগী সেলিম তাকে ধর্ষণ করেন ও ধর্ষণের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করেন। গত বুধবার রাতে ওই কিশোরী পালিয়ে নিরাপদ স্থানে আসতে সক্ষম হন।

তছলিম উদ্দিন আরও বলেন, ‘ফজলুল হককে শনিবার দুপুরে আদালত হাজতে পাঠিয়েছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ওই কিশোরীর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

সেলিম মিয়া ও ফজলুলের স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট