1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

এম এ আকবর স্টার্ফ রিপোর্টার :
আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর সম্মানিত সভাপতি মুহাম্মদ আজমের পারিবারিক ও পশ্চিম হাইদচকিয়া গাউছিয়া আহমদিয়া মসজিদ কমিটির যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিল গত ২১ মার্চ ২০২৫ খ্রিঃ, শুক্রবার হাইদচকিয়াস্থ ইদ্রিচ মেম্বারের বাড়ি সংলগ্ন পশ্চিম হাইদচকিয়া গাউছিয়া আহমদিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

প্রধান অতিথি কোরআন ও হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন।
তিনি বলেন, ” সিয়াম সাধনা তথা রোজা আমাদের অসহায় মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করে, সহানুভূতিশীল করে।”

তিনি আরো বলেন, ” ত্বরীকত এসেছে নিজের স্বাক্ষী নিজে হয়ে যাওয়ার জন্য। একান্তভাবে চিন্তা করলে নিজেকে আত্ম-জিজ্ঞাসার মাধ্যমে আত্মশুদ্ধিতে নিয়ে পবিত্র করার জন্য।

আলোচনা শেষে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ শফিউল আজিম সুমনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে প্রধান অতিথি দেশ,জাতি ও মানব কল্যাণে মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুহাম্মদ ইদ্রিচ মেম্বার, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ কামাল উদ্দীন, প্রবাসী সদস্য মুহাম্মদ আইয়ুব সহ আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল ও জ্যোতি ফোরামের সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, মুসল্লী ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট