1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬

হবিগঞ্জ আদালতে ব্যারিস্টার সুমন এর জামিন নামুঞ্জর!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় তাকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়।

এর আগে দুপুর আড়াইটায় সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালত হাজতে নেওয়া হয় এবং তখন থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা ছিল।

অল্প সময়ের মধ্যে আদালতে হাজির করে বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এতে অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্তরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে।
বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করলে নানা শ্রেণিপেশার লোকজন আহত হন।

পরে ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেপ্তার হলে চুনারুঘাটের এ মামলায়ও তাকে শ্যোন এরেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল হোসেন জানান, সোমবার চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলার ধার্য তারিখ ছিল বিধায় তাকেসহ আরও কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট