1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬

গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বেবি বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (০৯ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-বলাকইড় গ্রামীণ সড়কের বলাকইড় নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বেবি বেগম গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় গ্রামের মোঃ চাহার আলী মোল্লার স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটর সাইকেলে করে বনগ্রাম থেকে বলাকইড়ের দিকে যাচ্ছিলেন রুবেল শেখ। এসময় দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল বৃদ্ধা বেবি বেগম। এসময় দ্রুত গতির মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয় । এতে বেবী বেগম গুরুতর আহত হলে পরিবারের লোকজন সতাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেবি বেগম মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট