1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

বিরামপুর থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা সদস্য আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মো:আনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর বিরামপুর প্রতিনিধি:

বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২২শে এপ্রিল(মঙ্গলবার) রাতে বিরামপুর পৌর শহরের ৬নম্বর ওযাড শান্তিমোড় (মাহামুদপুর) এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় আরও দুইজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য মো. আব্দুল কাদের ওরফে রোমান (২৫) বিরামপুর উপজেলার কসবা সাগরপুর (পাঠানছড়া বাজারের পাশে) গ্রামের মৃত রফিতুল্লাহ মন্ডলের ছেলে।গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য মো. আব্দুল কাদের ওরফে রোমানের দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
ওসি আরও জানান, ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা (মামলা নম্বর-৩০) রুজু করে গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। আর পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট